বিসিবির সিদ্ধান্ত, জাতীয় দলে ফিরছেন সাকিব

Google search engine

ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসানের ভক্তদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বোর্ড। এখন থেকে শারীরিক সক্ষমতা ও খেলার জন্য প্রস্তুত থাকা সাপেক্ষে যেকোনো ভেন্যুর জন্য নির্বাচকরা তাকে দলে বিবেচনা করতে পারবেন।

শনিবার বিসিবির জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সাকিবের ফিটনেস ও খেলার ইচ্ছা সাপেক্ষে আগামী সিরিজ থেকেই তাকে জাতীয় দলে ডাকতে পারবেন নির্বাচকরা। দেশে বা দেশের বাইরে যেকোনো সিরিজে সাকিবের অংশগ্রহণ এখন থেকে কেবল তার ফিটনেসের ওপর নির্ভর করবে।

বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিরসনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবেন বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। মূলত সাকিবের অভিজ্ঞতাকে আসন্ন সিরিজগুলোতে কাজে লাগাতেই বোর্ড এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

Google search engine